Thursday, May 3rd, 2018
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব
পিরোজপুরে চ্যাম্পিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের পিরোজপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা হৃদিকা আহসান শ্রেয়া। পিরোজপুর জেলা পর্যায়ের বিতর্ক উৎসবের সমাপনি পর্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। অতিথি ছিলেন পিরাজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক হাবিবুল্লাহ হাওলাদার, আরিফুল ইসলাম, নুরে জান্নাত রিমা, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ। বক্তব্য রাখেন, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
৫০ লক্ষ টাকার ক্ষতি
বাগেরহাটে আগুনে ৫টি বসত ঘর ভস্মিভূত
বাগেরহাটের কচুয়ায় ৫ টি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ১০টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের একটি টিম ও এলাকাবাসী দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে নান্নু শেখ, ইলিয়াস কবির চুন্নু, মুলতান শেখ, মাহবুবুর রহমান, ও স্কেন্দার শেখের ৫টি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়। ইলিয়াস কবির চুন্নু জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করে নান্নু শেখের ঘরে আগুন লাগে। ঐ ঘরে দুইটি গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ থাকায় সবাই ঘর থেকেবিস্তারিত পড়ুন
বাগেরহাট শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্ণামেন্ট
পাবনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতল ঢাকা সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাব
বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতল ঢাকা সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাব। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে পাবনা জেলা পুলিশ সুপার ফুটবল দলকে ৪-১ গোলে পরাজিত করে ঢাকা সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাব। খেলার প্রথমার্ধে সাঈফ স্পোটিং ক্লাবের ২১ নম্বর জার্সিধরী খেলোয়াড় স্বাধীন প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের ২৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় রহিম আরও এক গোল করে দলকে এগিয়ে নেয়। এর কিছুক্ষন পর বিজয়ী দলের সতীর্থ খেলোয়াড় স্বাধীন আরও এক গোল করেন। পাবনা জেলা পুলিশ সুপার দলের পক্ষে ১০ নম্বর জার্সিধারীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় হিন্দু মহাজোটের প্রতিবাদ সভা
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম “আওয়ামীলীগের হিন্দু তোষণনীতি আওয়ামীলীগের রাজনীতিতে এক সময় অশনী সংকেত হয়ে দাড়াবে” এমন মন্তব্য করায় জাতীয় হিন্দু মহাজোট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রবিউল ইসলাম হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিদ্রুপ ও কটাক্ষপূর্ণ মন্তব্য করায় জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা বুধবার দুপুরে সংগঠনের কার্যালয় পাইকগাছা শাখার সভাপতি এ্যাডঃ শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হিন্দু মহাজোট পাইকগাছা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কর্মকারের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শুধাংশু কুমার মন্ডল, অসীম সরকার, নির্মল দেবনাথ, পরিতোষ কুমার মন্ডল, অনাথ বন্ধু সরকার,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
পিরোজপুর মঠবাড়িয়ায় আবদুল্লাহ নামের তিন বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুহস্পতিবার দুপুরে উপজেলার আলগীপাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের গাড়ি চালক রুহুল আমীনের ছেলে। জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু আবদুল্লাহ বসত ঘরের উঠানে খেলতে ছিল। এর কিছুক্ষন তার মা শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনদের নিয়ে খোাঁজাখুঁজি করে বাড়ির পুকুর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।
মঠবাড়িয়ায় কৃষকের চোরাই সেচযন্ত্র উদ্ধার ॥ গ্রেফতার-২
পিরোজপুর মঠবাড়িয়ায় কৃষকের চুরি যাওয়া একটি সেচযন্ত্র সহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পূর্ব সেনের টিকিকাটা গ্রামের সেন্টু মিয়া হাওলাদারের ছেলে হাচান হাওলাদার (২০), ছোট শিংগা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে জাফর (২৩) হাওলাদার। এ ঘটনায় বুধবার রাতে ক্ষতিগ্রস্থ কৃষক মনিরুজ্জামান থানায় মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন। উল্লেখ্য উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মনিরুজ্জামানের মালিকানাধীন চাষকৃত জমি থেকে গত ১৬ এপ্রিল রাতে অজ্ঞাত ব্যাক্তিরা সেচযন্ত্রটি চুরি করে নেয়।
মঠবাড়িয়ায় হত্যা মামালার বাদীকে হুমকির অভিযোগে ৬ বোন আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকার সাবেক ইউপি সদস্য আ: লতিফ হাওলাদার হত্যা মামলার বাদী ও তার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগে মামলার অন্যতম আসামী নিহতের বড় ভাই আ: করিম হাওলাদারের ৬ মেয়েকে বুধবার বিকালে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রানী বেগম(৪৫), রীনা বেগম(৪০), লাভলী বেগম(৩৫), লীয়া বেগম(৩০), মাকসুদা বেগম(২৫) ও রেশমা বেগম(২২)। গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানাযায়, উপজেলার সবুজনগর গ্রামের চাঞ্চল্যকার লতীফ হত্যা মামলার ছয় নম্বর পলাতক আসামী আ. করীমের ছয় মেয়ে বুধবার বিকালে একত্রিত হয়ে মামলার বাদী ও পরিবারের উপর লাঠি-সোটা নিয়ে হামলা করারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠি তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা
স্বরূপকাঠি তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়লেও বাড়ছেনা কলেরার আইভি স্যালাইন। প্রতিনিয়ত ৪০-৫০ জন রোগী হাসপাতালের বর্হিঃবিভাগ সহ আশপাশ থেকে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন্ ক্লিনিক, গ্রাম্য চিকিৎকদের চেম্বার দিয়ে শিশু, নারী থেকে শুরু করে বিভিন্ন বয়সি লোকেরা ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছে। তবে, হাসপাতাল থেকে জানা গেছে এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বানারীপাড়া, নাজিরপুর সীমান্তবর্তী কাউখালি উপজেলা থেকেও এ হাসপাতালে ডাইরিয়ার রোগী আসছে। তাই এ মৌসুমে অত্র হাসপাতালে অন্যান্যে উপজেলার চেয়ে ডায়রিয়ার রোগী সংখ্যা একটু বেশি থাকে। ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশ উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারন মানুষ। দূষিত পানি ব্যবহার,বিস্তারিত পড়ুন
চিতলমারীতে ভারী বর্ষণে ভেসে গেছে চাষিদের স্বপ্ন
এখন শুধু চোখে-মুখে চাষিদের দুশ্চিন্তার ছাপ। কিভাবে কষ্টার্জিত ফসল ঘরে তুলবে সে চিন্তায় দিশেহারা চাষিরা। গত কয়েক দিনের ঝড় ও ভারী বর্ষণে তলিয়ে গেছে অধিকাংশ জমির ফসল। টাকায়ও মিলছে না ধান কাটা শ্রমিক। জমিতে নষ্ট হতে বসেছে কাটা ধান। এ অবস্থায় বাগেরহাটের চিতলমারী উপজেলার শত শত চাষিদের মাঝে এখন চরম হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর এলাকায় বোরোর বাম্পার ফলন হয়েছে। উপজেলার বড়বাড়িয়া, কলাতলা, হিজলা, শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী ও সন্তোষপুর ইউনিয়নে ১১ হাজার ৯শ’ ১৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ও উপসি জাতের বোরোবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিংকে লাল কার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন
