Thursday, May 3rd, 2018
চিতলমারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বাওয়ালী পাড়া গ্রামের হরিদাস বৈরাগীর ছেলে সঞ্জয় বৈরাগী (৩৫) নামের ওই যুবকের বজ্রপাতে মৃত্যু হয়। জানা গেছে, গত বুধবার বিকালে সঞ্জয় বৈরাগী জমিতে ধান আনতে গেলে ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে সে মারত্মক ভাবে আহত হয়। এলাকাবাসি তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত সঞ্জয় বৈরাগী চিতলমারী বাজারে সোনালী মৎস আড়তে কর্মচারি হিসাবে কাজ করতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চিতলমারীতে অন্তঃস্বত্ত্বা গৃহবধুর লাল উদ্ধার
বাগেরহাটের চিতলমারীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক অন্তঃস্বত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী সুইটি বিশ্বাসকে (২০) গত বুধবার বিকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগনো অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুশিল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, লাশ উদ্ধারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী উপজেলা পরিষদের আবাসিক বাসায় তালাবদ্ধ অবস্থায় দূর্ধর্র্ষ চুরি
দরজা ও গেটে তালা বদ্ধ অবস্থায় উপজেলা পরিষদের আবাসিক বাসায় অভিনব পদ্ধতিতে ১২ ভরি স্বর্ণালংকার চুরি। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের আবাসিক নন গেজেটেড কোয়াটারে অফিস সহকারী রঞ্জন বাবুর বাসায় কৌশলে চোরাই চক্র বাসার তালা খুলে ট্রাংকের মধ্যে থাকা ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে দরজা ও গেটে তালা দিয়ে চলে যায়। জানা যায়, অফিস সহকারী রঞ্জন বাবুর পিতা মারা যাওয়ায় সে একসপ্তাহ ধরে বাসায় না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। অফিস সহকারী রঞ্জন বাবু জানান তার ঘড়ের কাজের বুয়া জুতিকা বাসায় প্রায়ই একা থাকত। সে এ ঘটনায় জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন।বিস্তারিত পড়ুন
শোক সংবাদ
আঃ মজিদ শরিফ আর নেই
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ঠ সমাজসেবক মোঃ আঃ মজিদ শরিফ (৮৫) বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না…….রাজিউন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে যান। বৃহস্পতিবার জানাজা শেষে তাকে তার নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
