প্রধান সূচি

ইন্দুরকানী উপজেলা পরিষদের আবাসিক বাসায় তালাবদ্ধ অবস্থায় দূর্ধর্র্ষ চুরি

দরজা ও গেটে তালা বদ্ধ অবস্থায় উপজেলা পরিষদের আবাসিক বাসায় অভিনব পদ্ধতিতে ১২ ভরি স্বর্ণালংকার চুরি। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের আবাসিক নন গেজেটেড কোয়াটারে অফিস সহকারী রঞ্জন বাবুর বাসায় কৌশলে চোরাই চক্র বাসার তালা খুলে ট্রাংকের মধ্যে থাকা ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে দরজা ও গেটে তালা দিয়ে চলে যায়।

জানা যায়, অফিস সহকারী রঞ্জন বাবুর পিতা মারা যাওয়ায় সে একসপ্তাহ ধরে বাসায় না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। অফিস সহকারী রঞ্জন বাবু জানান তার ঘড়ের কাজের বুয়া জুতিকা বাসায় প্রায়ই একা থাকত। সে এ ঘটনায় জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় ইন্দুরকানী থানা পুলিশ কাজের বুয়া জুতিকাকে বিজ্ঞাসাবাদ করলেও কোন মামলা হয় নি।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, চুরির ঘটনা অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial