প্রধান সূচি

মঠবাড়িয়ায় কৃষকের চোরাই সেচযন্ত্র উদ্ধার ॥ গ্রেফতার-২

পিরোজপুর মঠবাড়িয়ায় কৃষকের চুরি যাওয়া একটি সেচযন্ত্র সহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পূর্ব সেনের টিকিকাটা গ্রামের সেন্টু মিয়া হাওলাদারের ছেলে হাচান হাওলাদার (২০), ছোট শিংগা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে জাফর (২৩) হাওলাদার। এ ঘটনায় বুধবার রাতে ক্ষতিগ্রস্থ কৃষক মনিরুজ্জামান থানায় মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন।

উল্লেখ্য উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মনিরুজ্জামানের মালিকানাধীন চাষকৃত জমি থেকে গত ১৬ এপ্রিল রাতে অজ্ঞাত ব্যাক্তিরা সেচযন্ত্রটি চুরি করে নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial