প্রধান সূচি

পাইকগাছার ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণের ষড়যন্ত্রের প্রকিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসীর সভা

পাইকগাছা পৌরসভাধীন সরল বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণ করার ষড়যন্ত্র ও পায়তারা করছে প্রভাবশালী একটি মহল। এ ধরণের চক্রান্তকারী প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী।
শনিবার সন্ধ্যায় সরল বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সরল খাঁ সোনাই হাটের ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা এ ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না মর্মে হুশিয়ারী দিয়ে বলেন, প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। বক্তারা ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণ না করার জন্য খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর আশু হস্তক্ষেপ কামনা করেন।
ব্যবসায়ী রজব আলী জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন, সাংবাদিক জিএ গফুর, আব্দুল আজিজ, কাউন্সিলর কবিতা দাশ, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, সাবেক কাউন্সিলর রাফেজা খানম, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, আমিরুল ইসলাম, মোস্তফা মোড়ল ও গাজী মোশারফ হোসেন।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে পৌরসভাধীন জেলা পরিষদের জায়গার উপর সরল খাঁ সোনাই হাট পরিচালিত হয়ে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial