প্রধান সূচি

পিরোজপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আনসার মোল্লা (৪০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস. আই পাইক দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২৬০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করে।
পাঁচপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস. আই পাইক দেলোয়ার হোসেন জানান, আনসার মোল্লা ও তার স্ত্রী হাজেরা খাতুন চালিতাখালী গ্রামের নিজ বসতবাড়িতে বসে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে আনসার মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ২৬০ গ্রাম গাঁজাসহ আনসার মোল্লা ও তার স্ত্রী হাজেরাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা মাপার বাটখাড়া ও দাড়িপাল্লা উদ্ধার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial