প্রধান সূচি

Sunday, April 29th, 2018

 

এমপি নূরুল হককে পুনরায় প্রার্থী করার দাবী

কয়রার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা

কয়রার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ গতিশীল করতে রবিবার বিকেলে আমাদী বাজার চত্ত্বরে বিশাল এ জনসভার আয়োজন করা হয়। আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সানা, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুসবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আনসার মোল্লা (৪০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস. আই পাইক দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২৬০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করে। পাঁচপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস. আই পাইক দেলোয়ার হোসেন জানান, আনসার মোল্লা ও তার স্ত্রী হাজেরা খাতুন চালিতাখালী গ্রামের নিজ বসতবাড়িতে বসে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে আনসার মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ২৬০ গ্রাম গাঁজাসহ আনসার মোল্লাবিস্তারিত পড়ুন


পাইকগাছার ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণের ষড়যন্ত্রের প্রকিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসীর সভা

পাইকগাছা পৌরসভাধীন সরল বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণ করার ষড়যন্ত্র ও পায়তারা করছে প্রভাবশালী একটি মহল। এ ধরণের চক্রান্তকারী প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় সরল বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সরল খাঁ সোনাই হাটের ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এ ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না মর্মে হুশিয়ারী দিয়ে বলেন, প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। বক্তারা ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণ নাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে দুই পরিবারের স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরি

ইন্দুরকানীতে ঘর তালাবদ্ধ রেখে মেলায় যাওয়ায় দুই পরিবারের ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ইন্দুরকানী গ্রামের মো. রফিকুল ইসলাম ও বাহাদুর হাওলাদারের পরিবার শনিবার বিকেলে ঘর তালাবদ্ধ করে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলায় যায়। গভীর রাত পর্যন্ত মেলা চলায় এবং তারা স্বপরিবারে সেখানে অবস্থান করায় সংঘবদ্ধ চোরের দল ওই দুই পরিবারে দুর্ধর্ষ চুরি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ওইদিন রাতে মেলা চলাকালীন সময়ে চক্রটি উপজেলা পরিষদের ১০০ গজের মধ্যে ব্যবসায়ীবিস্তারিত পড়ুন


কচুয়ায় তিনটি দোকান আগুনে ভস্মিভুত

কচুয়া উপজেলা সদরের তিনটি দোকান আগুনে পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত ২ টার দিকে উপজেলা সদরের শহীদ ফজলুল হক মনি কারিগরি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার ওসি রবিউল কবির বলেন, রাতে তিনটি দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসি জানায়, শনিবার রাতে ২ টার দিকে নুরু’র ব্যাটারী চার্জের দোকান, ইকবালে মুদি দোকান ও মানব মন্ডলের ফর্নিচারের দোকানে আগুন লাগে। এতে তাদের তিনটি দোকানই সম্পুর্ণ ভস্মিভুত হয়। তবে সর্টসার্কিটের কারনে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial