এমপি নূরুল হককে পুনরায় প্রার্থী করার দাবী
কয়রার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা
কয়রার আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ গতিশীল করতে রবিবার বিকেলে আমাদী বাজার চত্ত্বরে বিশাল এ জনসভার আয়োজন করা হয়।
আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সানা, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সানা, চাঁদখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সানা, নজরুল ইসলাম সানা, মৃণাল কান্তি ঘোষ, আব্দুল গণি, কৃষ্ণপদ মন্ডল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।
আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কান্তি মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা আব্দুস সালাম পাড়, ইউপি সদস্য আলাউদ্দীন, শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা মাস্টার হাবিবুর রহমান, অলিউর রহমান, জালাল উদ্দীন ঢালী, রামেশ্বর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দিদার, সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, ইসহাক আলী, মাকসুদুর রহমান, তাঁতী লীগ নেতা আছাদুজ্জামান সবুজ ও শেখ বাবুল আক্তার।
জনসভায় বক্তারা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের রূপকার হিসেবে খ্যাত বর্তমান এমপি আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হককে পুনরায় দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
