প্রধান সূচি

পিরোজপুরে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় কেক কাটা ও আনন্দ র‌্যালীর মাধ্যমে মাইটিভির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে ভান্ডারিয়া প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। পরে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
বিশেষ অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, থানা অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ- সভাপতি কাজী ফজলুর রহমান, এস.এম.রিয়াজ মাহমুদ মিঠু, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, মাইটিভির প্রতিনিধি গাজী মজিবুর রহমান প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial