প্রধান সূচি

ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রবিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মাটিভাংগা মালিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিনিটি পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মো. শাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (মঠবাড়িয়া-ভান্ডারিয়া) মো. হাসান মোস্তফা স্বপন। বিশেষ অতিথি হিসেবে রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল, গৌরিপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আক্তারুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সভা সঞ্চলনায় ছিলেন শিক্ষক মো. সফিকুল ইসলাম আজাদ।
সভায় সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ নিয়ে অলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্য বলেন, পুলিশকে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ এর তথ্য দিয়ে সহায়তা করুন। একই সাথে আপনার সন্তানদের প্রতি নজর দিন, আপনার সন্তান রাতে কি করে এবং কোথায় থাকে তাদের প্রতি বিশেষ নজরদিন। তাহলে তারা খারাপ পথে যেতে পারবে না। আপনার সন্তান যদি খারাপ হয় তাহলে আমাদের পুলিশের সহায়তায় তাদেরকে ভাল করার চেষ্টা করেন। এ ক্ষেত্রে পুলিশ আপনাদের সব সময় সহায়তা দিবেন। আপনার এলাকার মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের বিষয়ে পুলিশ বক্সে তথ্য দিয়ে সহায়তা করুন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial