Sunday, April 15th, 2018
পিরোজপুরে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় কেক কাটা ও আনন্দ র্যালীর মাধ্যমে মাইটিভির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে ভান্ডারিয়া প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। পরে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, থানা অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
রবিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মাটিভাংগা মালিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিনিটি পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মো. শাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (মঠবাড়িয়া-ভান্ডারিয়া) মো. হাসান মোস্তফা স্বপন। বিশেষ অতিথি হিসেবে রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল, গৌরিপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আক্তারুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সভা সঞ্চলনায় ছিলেন শিক্ষক মো. সফিকুল ইসলাম আজাদ। সভায় সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ নিয়ে অলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্য বলেন,বিস্তারিত পড়ুন
