নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বাংলা নববর্ষ ১৪২৫ বরণ
মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব, ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হয়।
শনিবার পহেলা বৈশাখ নতুন বছরের প্রথম দিবসের সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র্যালি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী মেলা প্রাঙ্গন সরকারী বালক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। একই স্থানে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দিকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী খান পান্নাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« পিরোজপুর প্রেসক্লাবের বর্ষবরণ অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত »
