পাইকগাছায় পরীক্ষার্থী বহিষ্কার
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার রায়হান নামে নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রায়হান গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজের বিএম কোর্সের শিক্ষার্থী। তার রোল নং- ৩৭৮৬৭৫। সে আলমশাহী ইনস্টিটিউট কেন্দ্রের পরীক্ষার্থী ছিল।
শনিবার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পার্ট-২ এর পরীক্ষা চলাকালিন সময়ে মোবাইল ফোন কাছে রাখার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের উপস্থিতিতে রায়হানকে বহিষ্কার করা হয় বলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু জানিয়েছেন।
Please follow and like us:
« পাইকগাছায় দলীয় নেতৃবৃন্দের সাথে এমপি নুরুল হকের মতবিনিময় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার »
