প্রধান সূচি

Saturday, April 7th, 2018

 

ব্যবসায়ীদের সুবিধার জন্য ভান্ডারিয়া বাজারে সিসি ক্যামেরা স্থাপন শুরু

ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বাজারে শনিবার থেকে ব্যবসায়ীদের সুবিধার জন্য সিসি টিভি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। ভান্ডারিয়া পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার জানান, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র অর্থায়ণে বাজারের ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এবং তাদের সুবিধার জন্য এবং শান্তিপূর্ণ এ শহরে বাহিরের কেউ এসে তা নষ্ট করতে না পারে সে জন্য বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে মোট ৫০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ২৫টি এবং দ্বিতীয় পর্যায়ে ২৫টি স্থাপন করা হবে। শনিবার ১৩টি স্থাপন করা হয়েছে বাকী গুলি পর্যায়ক্রমেবিস্তারিত পড়ুন


প্রশ্নপত্র ফাসের অভিযোগে ইন্দুরকানীর দুই কলেজ শিক্ষকের কারাদন্ড

এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোনে ছবি তুলে প্রশ্নপত্র ফাসের অভিযোগে ইন্দুরকানীর দুই কলেজ শিক্ষককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় ওই দুই শিক্ষককে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এ কারাদন্ডের আদেশ দেন। জানা যায়, শনিবার ইন্দুরকানী এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ করে বাইরে এনে ইন্দুরকানী কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আমিরুল ইসলামের বাড়ীতে বসে উত্তর তৈরী করা হচ্ছিল। এসময় খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসির নেতৃত্বে পুলিশ ওই বাড়ীতে অভিযানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী কলেজের সহকারি অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাহাবুব আলী প্রমুখ। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সাংবাদিক কন্যা হত্যাকান্ডের আট মাস অতিবাহিত

আসামী জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক কন্যা ঊর্মি (১০) হত্যা মামলার আসামী জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে প্রাণ নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই হত্যা মামলার বাদী স্থানীয় সাংবাদিক জুলফিকার আমীন সোহেল একই এলাকার বাসিন্দা মৃত. কুদ্দুস আকনের ছেলে ছগির আকনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। সোহেল দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি ও উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত. মুক্তিযোদ্ধা রুহুল আমীন আকনের ছেলে। নিহত ঊর্মির বাবা সংবাদিক সোহেল জানান, ঊর্মি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী গত বছরের ২১ জুলাই শুক্রবার বিকেলে ঊর্মি বান্ধবীর বাড়ি যাবারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অবৈধ ইট পাঁজা পোড়ানোয় বাঁধা দেয়ায় কৃষকের মৃত্যুর অভিযোগ

মঠবাড়িয়ায় বসত বাড়ির বিরোধপূর্ণ জমি দখল করে ইটের পাঁজা পোড়ানোয় বাঁধা দিতে গিয়ে শুক্রবার রাতে বাদশা খাঁ (৫৮) নামের এক কৃষকের মৃত্যু অভিযোগ উঠেছে। পাঁচ সন্তানের জনক কৃষক বাদশা খাঁ আঙ্গুলকাটা গ্রামের মৃতঃ মোন্তাজ আলীর ছেলে। স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দিতে দ্রুত কৃষকের লাশ দাফন করেন। নিহতের স্ত্রী তাসলিমা বেগম (৪০) জানান, আঙ্গুলকাটা গ্রামের সাজা প্রাপ্ত ডাকাত হাবিব বিরোধীয় জমিতে জোরপূর্বক প্রথম পাঁজা পুড়ে দ্বিতীয় পাঁজা পোড়ানোর সময় প্রতিবাদ করলে শুক্রবার সকালে হাবিবের সাথে বাদশা খাঁর বাকবিতান্ড হয়। একপর্যায় ওই কৃষকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে বাদশা জ্ঞান হারায়। পরেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মঠবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতাক আসামি জাহিদুল ইসলাম (৩০) কে প্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল উপজেলার বড়মাছুয়া গ্রামের ডা. আজিজুর রহমানের ছেলে। স্ত্রীর দায়ে করা যৌতুক মামলায় শুক্রবার রাতে পটুয়াখালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ সদর থানার শিয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার জাহিদুলকে আদালতে সোপর্দ করা  হয়েছে।


পাইকগাছায় পরীক্ষার্থী বহিষ্কার

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার রায়হান নামে নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রায়হান গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজের বিএম কোর্সের শিক্ষার্থী। তার রোল নং- ৩৭৮৬৭৫। সে আলমশাহী ইনস্টিটিউট কেন্দ্রের পরীক্ষার্থী ছিল। শনিবার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পার্ট-২ এর পরীক্ষা চলাকালিন সময়ে মোবাইল ফোন কাছে রাখার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের উপস্থিতিতে রায়হানকে বহিষ্কার করা হয় বলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু জানিয়েছেন।


পাইকগাছায় দলীয় নেতৃবৃন্দের সাথে এমপি নুরুল হকের মতবিনিময়

পাইকগাছায় দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি শনিবার সকালে পৌরসদরস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। আওয়ামীলীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, রতন ভদ্র, উপাধ্যক্ষ আফসার আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, দিবাকর বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, এসএমএ মাজেদ, নির্মল মন্ডল, বিজন বিহারী সরকার, আব্দুল হাকিম গোলদার, হেদায়েত আলী টুকু, নির্মল মজুমদার,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় অনির্বাণ লাইব্রেরির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা তিনি পূরণ করে যেতে পারেননি। যোগ্য উত্তরসুরী হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, এক সময় অটিজম সহ অনেক শ্রেণীর মানুষ সমাজে উপেক্ষিত ছিল। প্রধানমন্ত্রী তাদেরকে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে এসে মানবিকতায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial