প্রধান সূচি

ব্যবসায়ীদের সুবিধার জন্য ভান্ডারিয়া বাজারে সিসি ক্যামেরা স্থাপন শুরু

ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বাজারে শনিবার থেকে ব্যবসায়ীদের সুবিধার জন্য সিসি টিভি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। ভান্ডারিয়া পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার জানান, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর অর্থায়ণে বাজারের ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এবং তাদের সুবিধার জন্য এবং শান্তিপূর্ণ এ শহরে বাহিরের কেউ এসে তা নষ্ট করতে না পারে সে জন্য বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে মোট ৫০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ২৫টি এবং দ্বিতীয় পর্যায়ে ২৫টি স্থাপন করা হবে। শনিবার ১৩টি স্থাপন করা হয়েছে বাকী গুলি পর্যায়ক্রমে স্থাপন করা হবে। এদিকে বাজারে বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা তাদের দাবি পুরন করায় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার জানান, এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে আসা ব্যবসায়ীদের সুবিধার জন্য মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বহু বছর ধরে নিজ অর্থায়নে উপজেলার সকল বাজারের খাজনা পরিষোধ করেন। শুধু এ উপজেলায় নয় ইন্দুরকানী উপজেলায় নিজ অর্থায়নে সেখানের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য সরকারি টাকা নিজ অর্থায়ণে পরিষোধ করেন। তার পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার নতুন মাত্রা সিসি টিভি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবসায়ীসহ আমরা সকলে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।

ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী জানান, ভান্ডারিয়া পৌর শহরের সাধারন মানুষ ও বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামেরা স্থাপন এটি বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের সব জনগুরুত্বপূর্ণ এলাকায় এ ক্যামেরা স্থাপন হলে ব্যবসায়ী ছাড়াও স্কুল কলেজ গামি শিক্ষার্থীদের বখাটের উৎপাত বন্ধ এবং বাজারের ফুটপাতে অবৈধ দখলদারকেও নিয়ন্ত্রনে আনতে সুবিধা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial