প্রধান সূচি

পিরোজপুরে সততা সংঘের কর্মশালা

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সততা সংঘের বিষয়ে রবিবার সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মো.আবু সাইদ পিরোজপুর টাউন হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় পিরোজপুরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সততা সংঘের পরামর্শক কাউন্সিলের শিক্ষক সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির ছাত্র-কর্মকর্তারা অংশ নেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মো. বুলবুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, টাউন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মুনিরুজ্জামান নাসিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য খালেদা আক্তার হেনা।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial