প্রধান সূচি

বাগেরহাটে ভাষা সৈনিক মোর্শারফ আলীর স্মরণসভা

বাগেরহাটে বিশিষ্ট ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মীর মোশাররফ আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রেল রোডস্থ মরহুমের নিজ বাড়ির প্রাঙ্গনে তাঁর জামাতা প্রাক্তন সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারুর সভাপতিত্বে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অধ্যাপক মোজাফফর হোসেন, জেলা বারের সভাপতি ডঃ এ. কে আজাদ ফিরোজ টিপু, প্রাক্তন সভাপতি এ্যাড: মোজাফফর হোসেন, এ্যাড: শাহ-ই আলম বাচ্চু, মরহুমের মেয়ে ফরিদা আক্তার লুচি, অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সম্পাদক এ. বাকী তালুকদার, এ্যাড: মোস্তাহিদুল ইসলাম, ফকির মোস্তাফিজুল হক, এ্যাড: তুষার কান্তি বসু, ফারুক সরদার, সীতা রানী দেবনাথ, ক্যাব সভাপতি বাবুল সরদার প্রমুখ। এসময় বক্তারা মরহুমের বর্ণাঢ্য সংগ্রামী জীবনের ওপর আলোচনা করেন এবং তাঁর আদর্শ তুলে ধরে অনুসরণের আহব্বান জানান।

পরে মরহামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial