পাইকগাছায় যৌথ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত
পাইকগাছা পৌর পাইপ লাইন প্রকল্প এর বর্তমান অবস্থার সার্ভে প্রতিবেদন পর্যালোচনা ও প্রকল্পের সেবার মান উন্নয়নে যৌথ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ও নবলোকের উদ্যোগে বুধবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে পাইপ লাইন গ্রাহক সমিতির সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
রিসোস পার্সোন ছিলেন ট্যারিফ বিশেষজ্ঞ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সচিব লিয়াকত আলী, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ।
বক্তব্য রাখেন, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, শেখ মাহাবুবর রহমান রনজু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, এসএম তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, কবিতা দাশ, আসমা আহম্মেদ ও সরবানু বেগম।
