প্রধান সূচি

কচুয়ায় আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ নি¤œআয়ের দেশ থেকে নি¤œমধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়া ও জাতিসংঘ স্বীকৃতি দেওয়ায় উপজেলা ব্যাপী এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ারসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এই প্রথমবারের মত বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ব্যাপী দীর্ঘ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial