(Untitled)
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্য ড্রাইভার আকবার আলী গাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে মটর শ্রমিক ইউনিয়নের পাইকগাছাস্থ কার্যালয়ে মৃতের মেয়ে হালিমার কাছে নগদ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি মো. আইনাল হোসেন, যুগ্ম-সম্পাদক কাজী শহিদুল ইসলাম ইসলাম, শ্রমিকনেতা শেখ মিথুন মধু, শেখ জাহিদুল ইসলাম, শেখ আবুল কাশেম, আব্দুল জব্বার বাবলু ও আবুল কালাম।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ড্রাইভার আকবর আলী গাজী মৃতবরণ করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় দুই ঘরে ডাকাতি ॥ ৪ লাখ টাকার মালামাল লুট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোলার লন্ঠন বিতরণ »
