Monday, March 19th, 2018
কাউখালীতে সুমন তালুকদারের মৃত্যুতে শোকের ছায়া
জেলার কাউখালী বন্দরের বিশিষ্ট সমাজসেবী মরহুম হাবিবুর রহমান তালুকদারের কনিষ্ঠ পুত্র এবং উপজেলা জাতীয় পার্টি (জেপি)র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টনের ছোট ভাই প্রাক্তন কৃতি ফুটবলার মো. বদিউজ্জামান তালুকদার সুমন (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……. রাজিউন)। আজ সোমবার সকালে নিজ বাসভবনে সকাল সাড়ে ৮ টায় তিনি ইন্তেকাল করেন। সুমনের অকাল মৃত্যুতে কাউখালীর সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। পরিবারিক সুত্রে জানা গেছে, সুমন মরণঘাতি ক্যান্সারে রোগে আক্রান্ত হয়েছিল। তিনি মা, ৭ ভাই এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেবিস্তারিত পড়ুন
জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী রেবেকা মহিউদ্দিনের ইন্তেকাল
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী ষাট দশকের নারী জাগরণের সংগঠন জাতীয় মহিলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রেবেকা মহিউদ্দিন (৭৮) সোমবার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ তিন দিনের শোক কর্মসূচী ঘোষাণা করেন।
বাগেরহাটে ফারইষ্ট ইসলামী লাইফইন্স্যুরেন্সের বীমা মেলা অনুষ্ঠিত
বাগেরহাটে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেডের উদ্যোগে বীমা মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেডের বাগেরহাট জোনাল অফিসের জেভিপি এ্যান্ড ইনচার্জ মো. শাহজাহান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেডের খুলনা ডিভিশনের এসইভিপি এ্যান্ড ইনচার্জ মো. সাইদুল আমিন, ময়মনসিংহ ডিভিশনের জেইভিপি এ্যান্ড ইনচার্জ মো. মোস্তফা জামান হামিদী, খুলনা সার্ভিস সেন্টারের এসভিপি এ্যান্ড ইনচার্জ মো. ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানী লিমিটেডের পাঁচ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোলার লন্ঠন বিতরণ
পাইকগাছায় দেলুটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোলার লন্ঠন বিতরণ ও বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধে প্রচারণা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের নারী উন্নয়ন কেন্দ্রে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, মধুমতিবিস্তারিত পড়ুন
(Untitled)
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্য ড্রাইভার আকবার আলী গাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে মটর শ্রমিক ইউনিয়নের পাইকগাছাস্থ কার্যালয়ে মৃতের মেয়ে হালিমার কাছে নগদ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি মো. আইনাল হোসেন, যুগ্ম-সম্পাদক কাজী শহিদুল ইসলাম ইসলাম, শ্রমিকনেতা শেখ মিথুন মধু, শেখ জাহিদুল ইসলাম, শেখ আবুল কাশেম, আব্দুল জব্বার বাবলু ও আবুল কালাম। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ড্রাইভার আকবর আলী গাজী মৃতবরণ করেন।
মঠবাড়িয়ায় দুই ঘরে ডাকাতি ॥ ৪ লাখ টাকার মালামাল লুট
জেলার মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার ও হিরুল আমীন হাওলাদারের বাড়িতে রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটবসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রথমে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে এক ভরি স্বর্ণালংকার, ল্যাপটব ও ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে একই ডাকাত দল পার্শ্ববর্তী হিরুল আমীনের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় যুবলীগ নেতার চিংড়ি ঘেরে হামলা ও লুটপাট ।। বিএনপি নেতাসহ আটক-২
পাইকগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে যুবলীগ নেতার ভোগদখলে থাকা চিংড়ি ঘের জবর দখল, হামলা, ভাংচুর ও ঘেরের বাঁধ কেটে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবলীগ নেতা জিএম আলমগীর হোসেন টুকু বাদী হয়ে বিএনপি নেতা আইয়ুব আলী মোল্লাসহ ১৯ জনকে আসামী করে থানায় মামলা করেছে। পুলিশ বিএনপি নেতা আইয়ুব মোল্লাসহ ২ আসামীকে আটক করেছে। অভিযোগে জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী গ্রামের জিএম শওকত হোসেনের ছেলে যুবলীগ নেতা জিএম আলমগীর হোসেন টুকু ২০০৬ সাল থেকে লস্কর মৌজায় পৈত্রিক ও ডিড লীজ সূত্রে প্রায় ২০ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছে। এদিকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ
পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতাধীন জেলা পর্যায়ে মহিলাদের ৬ মাস ব্যাপী ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ও সাভিসিং বিষয়ের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় পিডিএফ মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ প্রতিষ্ঠান বায়োস্কোপ লিমিটেডের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিডিএফ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, প্রশিক্ষক কৃষ্ণ কান্ত মজুমদার ও শামীমা কবির।
