প্রধান সূচি

কাউখালীতে সুমন তালুকদারের মৃত্যুতে শোকের ছায়া

জেলার কাউখালী বন্দরের বিশিষ্ট সমাজসেবী মরহুম হাবিবুর রহমান তালুকদারের কনিষ্ঠ পুত্র এবং উপজেলা জাতীয় পার্টি (জেপি)র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টনের ছোট ভাই প্রাক্তন কৃতি ফুটবলার মো. বদিউজ্জামান তালুকদার সুমন (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……. রাজিউন)।

আজ সোমবার সকালে নিজ বাসভবনে সকাল সাড়ে ৮ টায় তিনি ইন্তেকাল করেন। সুমনের অকাল মৃত্যুতে কাউখালীর সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

পরিবারিক সুত্রে জানা গেছে, সুমন মরণঘাতি ক্যান্সারে রোগে আক্রান্ত হয়েছিল।

তিনি মা, ৭ ভাই এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর উত্তর বাজার জামে মসজিদের মাঠে জানাজা শেষে বিকেলে কচুয়াকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সুমনের মৃত্যুতে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসুসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, সুমন তালুকদারের অকাল মৃত্যুতে কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial