জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী রেবেকা মহিউদ্দিনের ইন্তেকাল
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী ষাট দশকের নারী জাগরণের সংগঠন জাতীয় মহিলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রেবেকা মহিউদ্দিন (৭৮) সোমবার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ তিন দিনের শোক কর্মসূচী ঘোষাণা করেন।
Please follow and like us:
« বাগেরহাটে ফারইষ্ট ইসলামী লাইফইন্স্যুরেন্সের বীমা মেলা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে সুমন তালুকদারের মৃত্যুতে শোকের ছায়া »
