প্রধান সূচি

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় থানা পুলিশ সোমবার রাতে মুক্তা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পৌরশহরের পাথরঘাটা বাসস্টান্ড সংলগ্ন স্বামীর বাস ভবন থেকে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। মুক্তা পৌর শহরের ৯ নং ওয়ার্ডের কাঞ্চন বয়াতীর ছেলে নুরজামালের স্ত্রী ও উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের মেয়ে এবং স্থানীয় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial