কচুয়ায় ভাতা ভোগীদের প্রশিক্ষণ
কচুয়ায় দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসুচির ২০১৭-২০১৮ অর্থবছরে ভাতা ভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাস।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন, প্রশিক্ষক রেবা খানম, মিজানুর রহমান, সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল প্রমুখ। প্রশিক্ষণে ১৩১ জন ভাতাভোগী অংশ নেয়।
Please follow and like us:
« পাইকগাছা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ৪টি কক্ষের তালা ভেঙ্গে চুরির চেষ্টা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যদের আবেদন »
