পিরোজপুরে জাতীয় পাট দিবস পালিত
‘সোনালী আশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আহম্মদ ছিদ্দীকী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. তোফায়েল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তুহিন হোসেন, জেলা তথ্য অফিসার মো. মহসিন হোসেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম, গোপালগঞ্জ পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, জেলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় স্থানীয় সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
