প্রধান সূচি

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন

“সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় শহরের ক্লাব রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালামা জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক শামিমা আক্তার, পিরোজপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক এ কে আজাদ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উন্নয়নকর্মী রফিকুল ইসলাম পান্না, নারী নেত্রী অপর্না হালদার।
বক্তারা আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, স্থানীয় বিভিন্ন নারী সংগঠন, উন্নয়ন সংস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial