প্রধান সূচি

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে

পিরোজপুরে মহিলা অধিদপ্তরের মতবিনিময় সভা

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুরে মতবিনিময় সভা করেছে।

সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহ সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান ।

এ সময় তিনি জানান, নারী দিবসে পিরোজপুর জেলা সদরে র‌্যালী, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতার অনুরোধ জানান। তিনি আরো জানান, আজ মঙ্গলবার সকালে নারী দিবসকে সামনে রেখে শহরের ক্লাব রোডে একটি মানববন্ধন করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial