প্রধান সূচি

পিরোজপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের মানববন্ধন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চলমান নিয়োগ বিধিসহ অন্যান্য জরুরী চাকুরীগত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষে সোমবার সকালে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি পিরোজপুর সদর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমিতির জেলা সাধারণ সম্পাদক মুরাদ তালুকদার, উপজেলা সভাপতি কিশোর কুমার মন্ডল, উপজেলা কোষাধ্যক্ষ সবিতা শিকদার প্রমুখ।

এসময় বক্তারা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial