Monday, March 5th, 2018
ভান্ডারিয়ায় শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি পালন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার রাতে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, অফিসার্স ইনচার্জ মো. শাহাবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সভাপতি এডভোকেট এম. এ মান্নান, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক এ কে আজাদ, উন্নয়নকর্মী রফিকুল ইসলাম পান্না, মাইনুল আহসান মুন্না প্রমুখ। মানববন্ধনে বক্তারা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের পাশাপাশি সংসদীয় আসনের এক তৃতীয়াংশবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে
পিরোজপুরে মহিলা অধিদপ্তরের মতবিনিময় সভা
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর পিরোজপুরে মতবিনিময় সভা করেছে। সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহ সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান । এ সময় তিনি জানান, নারী দিবসে পিরোজপুর জেলা সদরে র্যালী, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতার অনুরোধ জানান। তিনি আরো জানান, আজ মঙ্গলবার সকালে নারী দিবসকে সামনে রেখে শহরের ক্লাব রোডে একটি মানববন্ধন করা হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাববিস্তারিত পড়ুন
পিরোজপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের মানববন্ধন
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চলমান নিয়োগ বিধিসহ অন্যান্য জরুরী চাকুরীগত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষে সোমবার সকালে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি পিরোজপুর সদর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমিতির জেলা সাধারণ সম্পাদক মুরাদ তালুকদার, উপজেলা সভাপতি কিশোর কুমার মন্ডল, উপজেলা কোষাধ্যক্ষ সবিতা শিকদার প্রমুখ। এসময় বক্তারা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
মঠবাড়িয়ায় তিন জেলে অপহরণ ॥ মুক্তিপণ দাবি
পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীতে মাছ ধরতে যাওয়া তিন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে জলদ্যস্যুরা। গত রবিরার রাতে মাছ ধরার সময় ওই তিন জেলেকে অপহরণ করার ১৮ ঘন্টা পার হলেও অপহৃত জেলেদের কোন সন্ধান না পাওয়ায় উপজেলার খেতাছিড়া জেলে পল্লীতে কান্নার রোল চলছে এবং আতঙ্ক বিরাজ করছে। উপজেলার সাপলেজা ইউপি সদস্য মো. আফজাল বেপারী জানান, রবিবার দিনগত রাতে স্থানীয় দক্ষিণ খেতাছিড়া গ্রামের ৭/৮জনের একটি জেলে দল ৩টি নৌকায় করে বলেশ্বরের মাঝের চরের পশ্চিম দিকে মাছ ধরতে যায়। গভীর রাতে জলদস্যু নৌকায় হানা দিলে জেলে ফারুকসহ ৩/৪ জন নদীতে লাফিয়ে রক্ষাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ফিজিও থেরাপী ক্যাম্প
জেলার স্বরূপকাঠী উপজেলায় বেসরকারী সংস্থা ‘আশা’র ইন্দুরহাট শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিও থেরাপী ক্যাম্প শুরু হয়েছে। সোমবার বিকেলে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। আশার অঞ্চলিক ব্যাবস্থাপক এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গাউস মিয়া তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, আশা ইন্দুরহাট-১ শাখার ব্যবস্থাপক মো. কালাম পাইক, আশা ইন্দুরহাট-২ শাখার ব্যবস্থাপক অজয় কুমার মিস্ত্রী, ডুবি শাখার ম্যানেজার এম হাসান নোমান প্রমুখ। ক্যাম্পে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।
পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, আফতাব উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক শামীম আহসান, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর করিম সরদার, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, জি. হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিন। অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটের যাত্রাপুর বাজারে ছনের আড়ৎতে আগুন ॥ ২০লাখ টাকার ক্ষতি
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজার সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় অবস্থিত ছনের (পান বড়াজে ব্যবহৃত খেড়ের পালা) আড়ৎ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেছেন। বিড়ি সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন জানান, এদিন বিকেলে হঠাৎ করে ছনের গাদায় আগুন লেগে দাউ দাউ করে জ¦লে উঠে। এসময়বিস্তারিত পড়ুন
কাউখালী মহাবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল
জেলার কাউখালী মহাবিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. সাইয়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন। বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মিলাদ ও দোয়া মাহফিল কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল গাজী, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক আব্দুর রহমান, সহকারী-অধ্যাপক আব্দুল মোতালেব প্রমুখ। অনূষ্ঠান পরিচালনাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন
ছয় দফা দাবিসহ চলমান নিয়োগ বিধি ও অন্যান্য জরুরী চাকরিগত সমস্যা সমাধানের লক্ষ্যে মঠবাড়িয়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মানববন্ধন করেছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পরিবার পরিকল্পনা পরির্দশক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাঠ কর্মচারী সমিতির পিরোজপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা রজিনা আক্তার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমা সুলতানা, পরিবার কল্যাণ সহকারী ছালমা আক্তার, নিতাই কির্ত্তুনীয়া, শহিদুল ইসলাম প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মহা-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
