প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, আফতাব উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক শামীম আহসান, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর করিম সরদার, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, জি. হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিন।

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিজ্ঞান শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্বাবধানে এবং শহীদ ফয়জুর রহমান আহম্মেদ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial