খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা ও মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার সকালে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে সামনে নিয়মিত পাহারার সাথে অতিরিক্তি পুলিশ বসিয়ে পাহারা আরো জোরদার হরা হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি একেন্দার হোসেন, শেখ অজিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, যুবনেতা জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাত হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, বিএপি নেতা সৈয়দ আসাফুদৌলা জুয়েল, তাতী দলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ।
