Monday, February 26th, 2018
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
টুঙ্গীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, টুঙ্গীপাড়াসহ পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোনে চলমান প্রকল্প সমূহ অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা বা শৈথিল্য কাম্য নয়। পাশাপাশি গৃহীত প্রকল্প সমূহ গ্রহণ করতে গিয়ে যেসব এলাকাবাসীর জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদানক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের প্রতি পাউবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সহানুভূতিশীল হতে হবে। তিনি গতকাল সোমবার বিকালে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার রেস্টহাউজ ‘বিজয়’ এ টুঙ্গীপাড়া উপজেলাসহ পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোনের চলমান প্রকল্প বিষয়ে প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। মন্ত্রী এ সময় দেড় মাস আগে অনুরূপ একটি সভায়বিস্তারিত পড়ুন
পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। ক্রীড়া ও সাংস্কৃতিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুব সমাজ দিন দিন মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে আন্তে পড়াশুনার পাশাপাশি ক্রীড়া ও সাস্কৃতিতে মনোনিবেশ করাতে হবে। এসময় তিনি আরো বলেন, মেধা বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় বর্তমান প্রধানমন্ত্রী ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়নে বিশেষ দৃষ্টিবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা ও মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার সকালে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে সামনে নিয়মিত পাহারার সাথে অতিরিক্তি পুলিশ বসিয়ে পাহারা আরো জোরদার হরা হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি একেন্দার হোসেন, শেখ অজিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, যুবনেতা জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.বিস্তারিত পড়ুন
কচুয়ার ফুলতলায় অগ্নিকান্ড
বাগেরহাটের কচুয়া উপজেলার ফুলতলা এলাকায় অগ্নিকান্ডে একটি দোকান ঘর পুড়ে গেছে। রবিবার রাতে ফুলতলা হাটের একটি ভ্যারাইটি স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। কচুয়া থানা পুলিশ জানায়, রবিবার রাতের কোন এক সময়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কি কারনে এ অগ্নিকান্ড ঘটেছে তা জানা যায় নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিপ্লব মৃধা বলেন, প্রতি রাতের মত দোকান বন্ধ করে আমি বাড়ীতে যাই, পরের দিন সকালে দোকান পুড়ে যাওয়ারবিস্তারিত পড়ুন
বাগেরহাটের ডেমা ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বাগেরহাট সদর উপজেলার ১০নং ডেমা ইউনিয়নের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে প্রজন্ম লাইব্রেরী। সোমবার দুপুরে ডেমা কেরামতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রবীন শিক্ষক মোঃ দেলদার ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন সচিব শেখ আব্দুস সালাম, গোপালগঞ্জের সহকারী সাব জজ ফারহানা ইয়াসমিন, রেজ্ঞ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান, ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আফজাল হোসেন, তরফদার মকবুল হোসেন, বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি পাইক হাসিবুল কবির, অধ্যাপক তরফদার আকতার ফারুক, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড
পাইকগাছায় আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে মালামালসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোররাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মেহের আলী বিশ্বাসের ছেলে আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস (৪৫) এর বাড়ীর পাশে শ্রীকন্ঠপুর ফুটবল মাঠ সংলগ্ন মোড়ে একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে আরশাদ বাড়ীতে যায়। পরের দিন সোমবার ভোরে নামাজ পড়তে এসে পাশ্ববর্তী চায়ের দোকানদার আয়ুব আলী সরদারের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে।বিস্তারিত পড়ুন
