প্রধান সূচি

পিরোজপুরে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি সচেতনতা বৃদ্ধি, টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং খোরপোষ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রূপান্তারের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষে পিরোজপুরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘প্রোগ্রাম এন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার)’ এর আওতায় রবিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কৃষিবিদ এনায়েত হোসেন, বীজ প্রত্যায়ন কর্মকর্তা এমরান আহম্মেদ।
কৃষি কর্মকর্তা সতু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি আতিকুর রহমান পারভেজ, কৃষক মোহসিন খান, লিপি রানী হালদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial