প্রধান সূচি

জ্বালানি তেল নিতে লাগবে স্লিপ

পিরোজপুরের ফিলিং স্ট্রেশনগুলো থেকে জ্বালানি তেল নিতে লাগবে স্লিপ। এছাড়া মোটর সাইকেলে পেট্রোল বা অকটেন নিতে হলে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
রবিবার পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল সরবরাহ ও তদারকি বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়-পিরোজপুরের ফিলিং স্টেশনসহ খোলা বাজরে আইন অমান্য করে জ্বালানি তেল বিক্রি বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে বিদ্যমান কৃত্রিম সংকট নিরসনে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলার প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার থাকবেন, যারা স্টেশনগুলোতে তেল কোম্পানী থেকে সরবরাহকৃত তেল বিক্রি তদারকি করবেন।
তেল সরবরাহের স্বচ্ছতা নিশ্চিত করতে তেল কোম্পানিগুলোকে জেলার ফিলিং স্টেশনে সরবরাহকৃত তেলের পরিমাণ নিয়মিতভাবে ভিজিল্যান্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মোটর সাইকেকেলে জ্বালানী তেল নিতে হলে রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ¯ি¬প ছাড়া তেল সংগ্রহ করা যাবে না বলেও জানানো হয়। ভোক্তা পর্যায়ে বিশেষ করে ঠিকাদার, কৃষক ও জেলেদের জন্য অধিক পরিমাণ তেল নিতে হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
সভায় পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, প্রেসক্লাব সভাপতি এস, এম. রেজাউল ইসলাম শামীম, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি জিয়াউল আহসান, জেলার ফিলিং স্টেশনের প্রতিনিধি, তেল কোম্পানির ডিপো প্রতিনিধি, ফায়ার সার্ভিস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্লিপের মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহের বিষয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মানুনুর রশীদ জানান, মূলত: অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়ে নিরুৎসাহিত করার লক্ষ্যেই স্লিপ ব্যবস্থা রাখা হয়েছে। ফিলিং স্ট্রেশন থেকে কেউ তেল নিলে সেখান থেকে একটা স্লিপ নিতে হবে, পরবর্তীতে আবার তেল নেওয়ার সময় ওই স্লিপটি জমা দিয়ে আবার নতুন করে আরেকটি স্লিপ নিতে হবে। এভাবে স্লিপ ব্যবহারের মাধ্যমে পেট্রোল পাম্পগুলো থেকে তেল সংগ্রহ করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial