বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল
পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শ্রমিক দলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপন।
এসময় জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে : ছারছীনার পীর ছাহেব (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সাবেক এমপি সুধাংশু শেখর হালদারের বাড়িতে চুরি : দুই ভাড়াটিয়ার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট »
