Sunday, November 30th, 2025
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল
পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শ্রমিক দলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপন।এসময় জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গবিস্তারিত পড়ুন
শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে : ছারছীনার পীর ছাহেব
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, দেশে আজ বিভিন্ন ধরণের অরাজকতা বিরাজমান। এর একমাত্র কারণ হলো দলীয় রাজনীতি, যার কারনে সমাজ আজ কলুষিত। শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই দলীয় রাজনীতি। পরিবেশ ফিরিয়ে আনতে হলে সমস্ত শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।রবিবার ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিলের ২য় দিন বাদ জোহর উপস্থিত লাখো লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।তিনি আরও বলেন, এ দেশের ইসলামী শিক্ষার বিস্তারে ছারছীনা দরবার শরীফেরবিস্তারিত পড়ুন
শামসুদ্দোহাকে সভাপতি : সাদ্দাম হোসেন সম্পাদক
পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত
পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. শামসুদ্দোহাকে সভাপতি, মো. সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. আখিরুজ্জামান রাজুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।শনিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী।জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. শামসুদ্দোহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জনবিস্তারিত পড়ুন
