প্রধান সূচি

পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম পিরোজপুর জেলা শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মিজানুর জামানের শয়নকক্ষের ওয়াড্রোব থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতরে নীল রঙের জিপার প্যাকেটে বোঝাই অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মিজানুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর জামান পার্শ্ববর্তী জেলার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী এলাকায়। তবে তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা এলাকায় বলে জানা গেছে। সে পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতো।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial