Sunday, November 16th, 2025
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।ডিবি সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম পিরোজপুর জেলা শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মিজানুর জামানের শয়নকক্ষের ওয়াড্রোব থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতরে নীল রঙের জিপার প্যাকেটে বোঝাই অবস্থায় ৬০ হাজারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে দুই সাংবাদিকের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা
পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধিসহ দুই সাংবাদিকের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত দুই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।জানা গেছে, রবিবার উপজেলার চন্ডিপুর এলাকায় দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী ও দৈনিক নাগিরক ভাবনার জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ সুপারির বাজারের সংবাদ সংগ্রহের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত সুপারি কেনাবেচা ও পরিবহনের সংবাদ সংগ্রহ করে। তারা সুপারি ট্রাকে তোলার ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল। এসময় বিকেলে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সমাবেশ চলছিল। কিন্তু বিএনপির সমাবেশে লোক উপস্থিতি কম হওয়ায় তারা মনে করেছে তাদের সেই ফাঁকাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা মানববন্ধন করেছেন। রবিবার বেলা ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য প্রয়োজনীয় গেজেট (জিও) এখনো প্রকাশ না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত পদোন্নতির গেজেট প্রকাশের দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত ‘নো প্রমোশন, নো ওয়াক’ কর্মসূচি অব্যাহত থাকবে।মানববন্ধনে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সংগঠনের সভাপতি মহসিনুল মান্না, ইংরেজি বিভাগের প্রভাষকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুরের ভান্ডারিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০টায় উপজেলার ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালামবিস্তারিত পড়ুন
