পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ
পিরোজপুরে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস ও জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল।
অনুষ্ঠানে ১১৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ এবং তাদের মাঝে বই বিতরণ করা হয়।
Please follow and like us:
« সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের ৩ আসনের মধ্যে ২টি আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা »
