Monday, November 3rd, 2025
পিরোজপুরের ৩ আসনের মধ্যে ২টি আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তালিকা অনুযায়ী, পিরোজপুর জেলার ৩টি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ উপজেলা) এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) এই ২টি আসনের বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী উপজেলা) আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।পিরোজপুর-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর ছেলে, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ
পিরোজপুরে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস ও জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল।অনুষ্ঠানে ১১৬ জন নবীন শিক্ষার্থীকে ফুলবিস্তারিত পড়ুন
