প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে নাজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ
‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আম, কাঠাল, আমড়া, পেয়ারা, আমলকিসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিরতণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।
এসময় নাজিরপুর উপজেলা নিরবাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, উপজেলা কৃষি অফিসার ইসরাতুন্নেছা এশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসান সরদার, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সভাপতি এনায়েত কবির খান, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোমিনুল করীর সিফারসহ শিক্ষকবৃন্দ ও পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সদসবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীর মাঝে আম কাঠাল, পেয়ারা, আমড়া, আমলকি গাছের চারা বিতরণ করা হয়।
