প্রধান সূচি

Monday, August 18th, 2025

 

ওয়াহিদুজ্জামান ওহিদ নাসিরুদ্দিন তালুকদারের সদস্য পদ স্থগিত

নেছারাবাদ উপজেলার বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত : নতুন আহবায়ক কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে আহবায়ক কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।সোমবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আব্দুল আউয়াল মিন্টুকে অতিদ্রুত নতুন আহবায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামানবিস্তারিত পড়ুন


প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে নাজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ

‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আম, কাঠাল, আমড়া, পেয়ারা, আমলকিসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিরতণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।এসময় নাজিরপুর উপজেলা নিরবাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, উপজেলা কৃষি অফিসার ইসরাতুন্নেছা এশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসান সরদার, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।আলোচনা সভায় বক্তারা বলেন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial