প্রধান সূচি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পিরোজপুরের সাংবাদিক সমাজ এর আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ইনকিলাব প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, ভোরের পাতা প্রতিনিধি নাসির উদ্দিন, জিটিভি প্রতিনিধি নাঈম তালুকদার, জিয়ানগর উপজেলা উপজেলা প্রেসক্লার সভাপতি নাসির উদ্দিন, দৈনিক সংবাদের নাজিরপুর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরণের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবী জানান।
মানববন্ধনে পিরোজপুরে কর্মরত বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial