Saturday, August 9th, 2025
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে পিরোজপুরের সাংবাদিক সমাজ এর আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভারবিস্তারিত পড়ুন
