বাংলাদেশে আর আওয়ামী লীগ, ভারতপন্থী, মুজিববাদের রাজনীতি চলবে না : মাসুদ সাঈদী
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশে আর আওয়ামী লীগ, ভারতপন্থী, মুজিববাদের রাজনীতি চলবে না। আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি কেউ করতে পারবে না। এদেশে চলবে বাংলাদেশপন্থীদের রাজনীতি, ইসলামের রাজনীতি। যারা দিল্লির এজেন্ডা চাপিয়ে দিতে চাইবেন, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’ এই কথাগুলো যিনি বারবার বলতেন, সেই শেখ হাসিনাই গত বছরের ৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, জুলুম নির্যাতন আর অপরাজনীতির কারণে ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যুঘন্টা বাজিয়ে দিয়েছে। এখন যারা খুনি আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, যারা আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদেরকেও প্রত্যাক্ষান করবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে মঙ্গলবার পিরোজপুরে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আগে সকাল ১০টায় পিরোজপুর শহরের বাইপাস সড়কের নতুন বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়ের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়।
সমাবেশে মাসুদ সাঈদী বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ আগষ্ট মাসে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরকল্পিতভাবে হত্যা করেছিল, আর আল্লাহ তায়ালা এই আগষ্ট মাসেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ তায়ালা ওদের রাজনীতিই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে।
তিনি বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা যাবেনা। কারণ জামায়াত শিবিরের অবস্থান এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে। যারাই জামায়াত শিবির নিষিদ্ধ আর ‘রাজাকার রাজাকার’ খেলা খেলতে আসবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে, তারাই রাজনীতি থেকে হারিয়ে যাবে।
মাসুদ সাঈদী আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। খুনি শেখ হাসিনার কোনো ক্ষমা নেই। ছাত্র, যুবক, আলেমসহ অসংখ্য মানুষকে হত্যার দায়ে খুনি হাসিনাকে সকল শহীদ ও মজলুম পরিবারের সদস্যদের সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। শেখ হাসিনার ফাঁসি ছাড়া অন্য কোন বিচার দেশের জনগণ মানবে না।
জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর ররের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ, জেলা সেক্রেটারী জহিরুল হক, সহকারী সেক্রেটারী শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌর আমীর মাওলানা ইসহাক আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন।
