Tuesday, August 5th, 2025
বাংলাদেশে আর আওয়ামী লীগ, ভারতপন্থী, মুজিববাদের রাজনীতি চলবে না : মাসুদ সাঈদী
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশে আর আওয়ামী লীগ, ভারতপন্থী, মুজিববাদের রাজনীতি চলবে না। আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি কেউ করতে পারবে না। এদেশে চলবে বাংলাদেশপন্থীদের রাজনীতি, ইসলামের রাজনীতি। যারা দিল্লির এজেন্ডা চাপিয়ে দিতে চাইবেন, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’ এই কথাগুলো যিনি বারবার বলতেন, সেই শেখ হাসিনাই গত বছরের ৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।তিনি আরও বলেন, জুলুম নির্যাতন আর অপরাজনীতির কারণে ৫ আগস্টবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এমন কোনো শ্রেণি-পেশারবিস্তারিত পড়ুন
ফিরে দেখা ৫ আগষ্ট-২০২৪ : পিরোজপুরের রাজপথ ছিল ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের দখলে
২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের আজকের এই দিনে পিরোজপুরের রাজপথ ছিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের দখলে। আগের দিন ৪ আগস্ট সকালে শহরের মহিলা কলেজ সড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। এতে করে ছাত্র-জনতার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বেড়ে যায়, পাশাপাশি ৪ আগস্ট যখন তারা জানতে পারে লংমার্স টু ঢাকা ৬ আগস্টের পরিবর্তে একদিন এগিয়ে ৫ আগস্টে নিয়ে আসা হয়েছে এটা শুনে ছাত্রজনতা আরও উজ্জীবিত হয়ে ওঠে।তবে দুপুরে সেনাপ্রধান ভাষণ দিবেন, এটা জানার পর এদিন দুপুরবিস্তারিত পড়ুন
