প্রধান সূচি

পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন। অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে বকুল গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।
পরে বিদ্যালয় মিলনায়তনে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি এনায়েত কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক, বিশেষ অতিথি পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মানুর রশিদ, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সেতু বিশ্বাস, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল আই এর পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে পিরোজপুর বন বিভাগের কর্মকর্তা মো. মোতালেব মিঞা, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা খালেদা আক্তার হেনা, জগৎপ্রিয় দাস বিশুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে নারিকেল, কাঠাল, জাম, বেল, নিম, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial