ইন্দুরকানীতে সরকারি খাদ্য গুদাম থেকে পঁচা চাল বিতরণের অভিযোগ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি খাদ্য গুদাম থেকে উপকারভোগীদের মাঝে পঁচা ও নি¤œমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে।
রবিবার উপজেলার পত্তাশী ইউনিয়নের ২৪৩ জন উপকারভোগীর মাঝে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডবিøউবি) কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা। কিন্ত বিতরণকৃত চালের মান অত্যন্ত নি¤œমানের ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেন উপকারভোগীরা।এসময় উপকারভোগীরা চাল গ্রহণে অস্বীকৃতি জানানোর পরপরই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালের মান যাচাই করতে উপজেলা খাদ্য কর্মকর্তা কেএম মামুনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় তিনি ইন্দুরকানী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মারুফুল ইসলাম এবং প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলামসহ উপস্থিত সাংবাদিকদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করেন এবং তিনি প্রশ্ন তোলেন, ‘তারা কীভাবে বিনা অনুমতিতে খাদ্য গুদামে প্রবেশ করলেন। সাংবাদিকদের উপস্থিতির কারণে চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে তিনি তাদের হেনস্তা করেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর চাল বিতরণ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন বলেন, যে চাল বিতরণের কথা শুনেছি সে চাল আমদানি করা চাল। তা পঁচা হওয়ার কথা না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে আচরণের শিকার হয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার জন্য অপমানজনক এবং দু:খজনক।
