Sunday, June 29th, 2025
কাউখালীতে চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের উৎসবমূখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ. এম. দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া, ধাওয়া, তেলিখালী, ইকড়ি, নদমূলা-শিয়ালকাঠী ও গৌরিপুর ইউনিয়নের মোট ৫৪টি ওয়ার্ডে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার গত দুইদিনে এসব ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার ভিটাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে খান আমীর হোসেন ইকবালের সভাপতিত্বে ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কাউন্সিল এবং রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ. রশিদ হাওলাদারের সভাপতিত্বে ধাওয়া ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। পৃথক দু’টি কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশষে অতিথি ছিলেন পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সরকারি খাদ্য গুদাম থেকে পঁচা চাল বিতরণের অভিযোগ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি খাদ্য গুদাম থেকে উপকারভোগীদের মাঝে পঁচা ও নি¤œমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার পত্তাশী ইউনিয়নের ২৪৩ জন উপকারভোগীর মাঝে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডবিøউবি) কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা। কিন্ত বিতরণকৃত চালের মান অত্যন্ত নি¤œমানের ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেন উপকারভোগীরা।এসময় উপকারভোগীরা চাল গ্রহণে অস্বীকৃতি জানানোর পরপরই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালের মান যাচাই করতে উপজেলা খাদ্য কর্মকর্তা কেএম মামুনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় তিনি ইন্দুরকানী প্রেসক্লাবের যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন
